শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী
প্রথম পাতা » রাজনীতি » ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী
২২০ বার পঠিত
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী

---মাগুরা প্রতিনিধি ; মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট ভালগেট ড্রেজার ব্যবসায়ী মো. জাকির হোসেন মোল্যা এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি ১৯৯৩ সাল থেকে দীর্ঘ ১৩ বছর জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন জনসেবায়। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। মাগুরা দু’টি আসনের তিনিই একমাত্র ব্যতিক্রমী প্রার্থী  যিনি কি না ইউপি সদস্য থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করছেন।
মো. জাকির হোসেন মোল্যা মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে ১৯৮৫ সালে জন্ম গ্রহন করেন। তিনি ২০০৩ সালে জাতীয় যুব সংহতি নাকোল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং জাতীয় পার্টির সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরে ২০১৫ সালে জাতীয় যুব সংহতি শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনের মাধ্যমে ২০১৯ সালে তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলটির হাল ধরেন। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাকোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন।
মো. জাকির হোসেন মোল্যা জানান, ‘আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নাই। এলাকার উন্নয়ন ও জনসেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। জনগণের ভালবাসা ও দোয়া নিয়ে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দল আমাকে মনোনয়ন দিয়েছে, জনগণ আমাকে সেবা করার সুযোগ দেবেন।’





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত

আর্কাইভ