বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সফল, অবাধ ও সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
বুধবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি এবং যৌথ বাহিনীর মহড়া ভোটারদের মাঝে আস্থা বাড়িয়েছে। প্রশাসন বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
১১ ফেব্রুয়ারি বুধবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি নির্বাচনে নিয়োজিত পুলিশ, আনসার-ভিডিপি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কতা, কঠোরতা এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা ও ভোটারদের ন্যায়পরায়ণ ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বকে সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, আনসার-ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগী থাকার পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।
পাইকগাছা উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮৮টি। এসব কেন্দ্রে ভোটগ্রহণের জন্য স্থাপন করা হচ্ছে ৪৮৮টি ভোটকক্ষ। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৪১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ৮৯৭ জন। খুলনা-৬ কয়রা- পাইকগাছা আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। যা মধ্যে পুরুষ দুই লাখ ১২ হাজার ৮৬৯ ও নারী দুই লাখ ১০ হাজার ৪৬১ জন। বৃহস্পতিবার সুষ্ঠু সুন্দর ভাবে ভোট গ্রহন হবে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আর্মি, বিজিবি, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ স্ব স্ব কেন্দ্রে দ্বায়িত্ব পালন করবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনের সার্বিক নিরাপত্তা এবং ভোটারদের স্বচ্ছ ও নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্র ও বুথে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে। উপজেলায় উপকূলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের বিশেষ চাহিদার প্রেক্ষিতে নৌপথে কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কোস্ট গার্ড সদস্যরা উপজেলার বিভিন্ন নদ-নদী ও নৌরুটে টহল জোরদার করেছেন।






পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন
মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
মাগুরায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা বসুর
এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে; ড. আসাদুজ্জামান রিপন
খুলনা-৬ আসনে জয়ের আশা বিএনপির; প্রত্যাবর্তন চায় জামায়াত
সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল 