মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান
পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডাঃ আহসানারা বিনতে আহমেদ। ৩ মার্চ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতাল অডিটরিয়ামে নবাগত কর্মকর্তাকে বরণ ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নীতিষ চন্দ্র গোলদার এর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার এর সভাপতিত্বে ও সিনিয়র স্ট্যাফ নার্স রেহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডাঃ মোঃ জহিরুল ইসলাম, ডাঃ মেহেদি হাসান, ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ সাইমা, ডাঃ আখি দাস, ডাঃ অর্নব ঘোষ, ডাঃ রাজীব কুমার পাল, ডাঃ মোঃ ফখরুদ্দিন আহমেদ, ডাঃ নয়ন সরকার, ডাঃ মোঃ আনভির আহমেদ, ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ ইমরান হাসান ও ডাঃ প্রান্ত সরদার, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল।
অনুষ্ঠানে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রামের অবসর প্রাপ্ত সহকারি কৃষি কর্মকর্তা আহমদ আলীর ছোট কন্যা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। তিনি ৩৩ বিসিএস(স্বাস্থ্য) এমবিবিএস (ঢাকা), এমএস (অবস্ এন্ড গাইনী) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সকলে সহযোগিতায় পাইকগাছা উপজেলার স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।






পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬শত দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান
পাইকগাছার গড়ইখালীতে ভাসমান হাসপাতালের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু 