শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৮ মে ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
প্রথম পাতা » রাজনীতি » স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
১৩ বার পঠিত
শুক্রবার ● ৮ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

---খুলনার পাইকগাছায় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা অনেক আগে থেকেই মাঠে ময়দানে কাজ শুরু করেছেন। তবে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোন রাজনৈতিক দল থেকে এখনো দলীয় প্রার্থী ঘোষণা করেনি। ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র এবং ৯ টি ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল থেকে নাম ঘোষণার পর নির্বাচনী তৎপরতা বেড়েছে প্রার্থীদের মধ্যে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ শুরু করেছেন প্রার্থীরা। তারা একদিকে যেমন নিজ এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে সংযোগ বাড়িয়েছেন অন্যদিকে সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে নিবিড় সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন।

 

জাতীয় সংসদ নির্বাচনের পর সবার নজর এবার স্থানীয় সরকার নির্বাচনের দিকে। সাধারণ মানুষ যেমন একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় রয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলো ও নিচ্ছেন ভিন্ন ভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতি। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা পাইকগাছা ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো তাদের কোন প্রার্থী ঘোষণা করেনি। তবে দলটির সম্ভাব্য প্রার্থীরা মাঠে ময়দানে কাজ করছেন। নির্বাচন কবে হবে সেটি এখনো নির্ধারণ না হলেও বসে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয় সরকারের ৩ টি নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়েছে দলটি। দলটির পক্ষ থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সকল চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা বিভাগের সেক্রেটারি শাহানারা খাতুন, পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুর নাম ঘোষণা করা হয়েছে। ১০ টি ইউনিয়নের মধ্যে হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুফতি মাওলানা আব্দুল হান্নান, কপিলমুনির চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, দেলুটিতে ইউনিয়ন আমীর গোলাম মোস্তফা, সোলাদানায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা নুরে আলম, লস্করে উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, গদাইপুরে ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রাড়ুলিতে জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, চাঁদখালীতে ইউনিয়ন আমীর মাওলানা আসগর হোসাইন ওরফে জাহাঙ্গীর ও গড়ইখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামায়াত নেতা প্রধান শিক্ষক আনিসুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান বলেন একমাত্র লতা ইউনিয়ন বাদে উপজেলা, পৌরসভা এবং ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা সবাই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এলাকায় কাজ করছেন বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান।





রাজনীতি এর আরও খবর

মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ

আর্কাইভ