শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
১৬৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

---মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের বজরুক শ্রীকুন্ডি বালিয়াডাঙ্গা গ্রামে ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে বজরুক শ্রীকুন্ডী বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই শিশু। সকাল ১০টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে শিশু দুটির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা ডোবায় নেমে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর ডোবার পানির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সদর উপজেলার বালিয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান হোসেন জানান, পানিতে ডুবা দুই শিশুকে হাসপাতালে আনলে পরীক্ষা-নিরীক্ষা করে পাল্স না পাওয়ায় ধারণা করছি আগেই মৃত্যু বরণ করেছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ

আর্কাইভ