শুক্রবার ● ১২ জুন ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
মাগুরা প্রতিনিধি : মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে উপজেলা পর্যায়ে মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান প্রজেক্ট মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় এ বিজ্ঞান প্রজেক্ট মেলার উদ্বোধন করেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ।এ সময় মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপি’র সভাপতি মাসুদ খান কিজিল, মাগুরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক অসিত কুমার রায়, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ ও জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সেলিম রেজা প্রমূখ। সভায় আয়োজকরা জানান, সরকার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আরো সৃজনশীল ও বিজ্ঞানের নানা প্রযুক্তির অভিনব আবিষ্কার সম্পর্কে সচেতন করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যদি আলোকে জেলায় জেলায় শুরু হয়েছে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মেলা। মেলা থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আরো বেশি বিজ্ঞান বিষয়ক নানা বিষয় নিয়ে গবেষণা ও বিজ্ঞান বিষয়ে তাদের নানা রকম প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারবে।
দিনব্যাপী মেলায় মাগুরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ টি দল ২০ টি স্টলে তাদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর আয়োজন করে।






মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় 