শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ২৭ জুন ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
১০৪ বার পঠিত
শনিবার ● ২৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ

---পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ( ৩য় পর্যায়) মৎস্য অধিদপ্তর ঢাকা এর আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে ছোট মাছ প্রদর্শনী পুকুরে পোনা সহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

 

২৭ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপকারভোগী মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাবার ও গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ। উপস্থিত ছিলেন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ইউপি সদস্য মশিউর রহমান মিলন, মৎস্য চাষি রেশমা খাতুন, মাহফুজা বেগম, অমরেশ কুমার মন্ডল, হাবিবুর রহমান, কৃষ্ণা রাণী বাছাড় ও বিপুল কান্তি শীল প্রমুখ।

অনুষ্ঠানে ৬ জন প্রদর্শনী মৎস্য চাষিকে মনোসেক্স তেলাপিয়ার পোনা, টেংরার পোনা, বাটা মাছের পোনা, সিপি ফিড ও বিভিন্ন প্রজাতির সবজি এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা
পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ

আর্কাইভ