সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় দুর্বৃত্তরা কুপিয়ে জখম বৃদ্ধা নারী সুমিত্রা ঘোষ (৭০) মারা গেছে। ১৩ দিন খুলনায় চিকিৎসা শেষে বাড়ী ফিরে ৬ জুলাই সোমবার সকাল ১১টায় তিনি মৃত্যু বরণ করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীতে গরু বিক্রি করার টাকা আছে ভেবে দুর্বৃত্তরা ২৩ জুন মঙ্গলবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত রঞ্জন ঘোষের স্ত্রী বৃদ্ধা সুমিত্রা ঘোষের বাড়ীতে হামলা করে। বাড়ীতে টাকা না পেয়ে তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। হামলায় তার মাথার খুলি ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপে রক্তাক্ত জখম হয়। খুলনা থেকে চিকিৎসা শেষে বাড়ী ফিরে ২দিন পর তিনি মারা যান।
উল্লেখ্য,গত ২৮ মার্চ রাতে একই পরিবারের বড় ছেলে নারায়ন ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই সময় বাড়িতে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই পরিবারের এমন ঘটনায় ঘটায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে পরিবারটি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় নিহতের ছেলে নারায়ণ ঘোষ বাদী হয়ে আজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন। ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।






পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার 