বুধবার ● ৮ জুলাই ২০২৬
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরায় ক্রেতাদের নজর কেড়েছে মৌসুমী আশফল
মাগুরায় ক্রেতাদের নজর কেড়েছে মৌসুমী আশফল
মাগুরা প্রতিনিধি : বর্ষা মৌসুম এলেই বাজারে দেখা মেলে দেশীয় নানা ফলের। এরই মধ্যে মাগুরার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর আশফল। টক-মিষ্টি স্বাদের এই মৌসুমি ফল কিনতে ভিড় করছেন বিভিন্ন বয়সী ক্রেতারা।
বুধবার সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজর সামনে ও চৌরঙ্গীর মোড়ে ফলের দোকানগুলোতে এখন মিলছে দেশীয় আশফল।
স্থানীয় বাগানসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এই ফল বিক্রি হচ্ছে বানিজ্যিক ভাবে। আকারে ছোট হলেও স্বাদ ও পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষের কাছেই এর চাহিদা রয়েছে।
মঘিরঢাল এলাকার বিক্রেতারা আশরাফুল ইসলাম বলেন, মৌসুমের শুরু হওয়ায় সরবরাহ এখনও সীমিত। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আশফলের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন তারা। বর্তমানে মানভেদে প্রতি কেজি আশফল ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ইছাখাদা গ্রামের বিক্রেতা আশরাফ মোল্লা বলেন, দেশি ফল হিসেবে আশফলের চাহিদা এই মৌসুম এলেই বৃদ্ধি পায়। তবে গ্রাম থেকে কিনে এনে বিক্রি করে অল্প কিছু লাভ বিক্রি করছি। প্রতি পিস ১ টাকা এবং প্রতি কেজি ১৫০ টাকা বিক্রি হচ্ছে।
ক্রেতারা সোহান খাঁন বলেন, শৈশবের পরিচিত এই দেশীয় ফল এখন খুব বেশি পাওয়া যায় না। তাই বাজারে আশফল উঠতেই অনেকে পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছি। ছোট বেলার বাগানে কুড়ানো ফল বাণিজ্যিকভাবে বাজারেও শহরে বিক্রি হচ্ছে।
দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে আশফলের চাহিদাও বাড়ছে। মৌসুমজুড়ে পর্যাপ্ত সরবরাহ থাকলে ক্রেতারা যেমন উপকৃত হবেন, তেমনি লাভবান হবেন চাষি ও ব্যবসায়ীরাও।
গাইনি বিশেষজ্ঞ অন্যা শাখারী বলেন, আশফলে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্যআঁশ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমে সহায়তা করতে এবং শরীরকে সতেজ রাখতে ভূমিকা রাখতে পারে। তবে যেকোনো ফলের মতো এই আশফল পরিমিত পরিমাণে খাওয়া উচিৎ।






মাগুরার হাটে বাজারে ডেউয়া ফলের কদর বেড়েছে
প্রাকৃতিক চাকের মধু বিক্রি করে মৌয়াল বারিকের জীবন জীবিকা
মাগুরায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির হাট; ক্রেতাদের চাহিদা বড় গরুতে
পাইকগাছায় ঈদের আগে অস্থির মসলার বাজার
চুইঝালের চাহিদার সঙ্গে বেড়েছে দামও
পাইকগাছায় মাংস কাটার কাঠের খাইট্টার চাহিদা বেড়েছে
পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে
২০ মন ওজনের গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
লোডশেডিং ও তীব্র গরমে বেড়েছে সবজির দাম 