বুধবার ● ৮ জুলাই ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
খুলনার পাইকগাছায় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের তহবিল থেকে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
৮ জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ভার্মি কম্পোস্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ উপকারভোগীদের মাঝে বিতারণ করেন। কৃষিতে জৈব সার ব্যবহারের প্রসার, উৎপাদন ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে উপজেলার রাড়ুলী, গদাইপুর ও লতা ইউনিয়নের মোট আট জনকে ভার্মিকম্পোস্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মণ্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।






বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ 