শনিবার ● ১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাগুরা প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্বরলিপি সংগীত নিকেতন মাগুরা। অনুষ্ঠানে মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক এম এ হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা জাসাসের আহবায়ক এডভোকেট আ ন ম কাজী সিরাজ উদ্দিন মিহির ও সদস্য সচিব এম ফেরদৌস রেজা। স্বাগত বক্তব্য রাখেন স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুকুমার পাল। আলোচনা শেষে অতিথিগণ ২০২৫ সেশনে সংগীত, চিত্রাংকন ও নৃত্য বিভাগে উত্তীর্ণ ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। শেষে স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিশ্রুতিশীল শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাগম ঘটে।






২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা 