শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » বর্ষাকাল কৃষিকাজের মূল চালিকা শক্তি
প্রথম পাতা » মুক্তমত » বর্ষাকাল কৃষিকাজের মূল চালিকা শক্তি
৭ বার পঠিত
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ষাকাল কৃষিকাজের মূল চালিকা শক্তি

বর্ষাকাল হলো মূলত প্রকৃতির আশির্বাদ, যা আউশ ও আমন ধান এবং বিভিন্ন বর্ষাকালীন সবজি চাষের জন্য পানির প্রাকৃতিক চাহিদা পূরণ করে। প্রাকৃতিক বৃষ্টির ওপর নির্ভর করে এই মৌসুমে কম খরচে ফসল উৎপাদন করা সম্ভব হয়, যা আমাদের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখে।

বর্ষাকাল বাংলাদেশের কৃষিকাজের মূল চালিকা শক্তি। আমাদের দেশের প্রধান ফসল ধান চাষ পুরোপুরি এই মৌসুমের বৃষ্টির ওপর নির্ভর করে। আউশ এবং আমন ধানের জন্য প্রচুর পানি লাগে। বর্ষার বৃষ্টি এই পানির অভাব দূর করে। বর্ষার নতুন পানিতে পাট গাছ জাগ দেওয়া বা পচানো সহজ হয়।

বন্যার পানি জমিতে পলিমাটি নিয়ে আসে। এই পলিমাটি মাটিকে অনেক বেশি উর্বর করে তোলে। বৃষ্টির পানি মাটির নিচে জমা হয়। এতে ভূগর্ভস্থ পানির স্তর ঠিক থাকে, যা পরে সেচকাজে লাগে। আউশ ও আমন ধান চাষের প্রধান উৎস হলো বর্ষার পানি।অতিরিক্ত সেচের খরচ ছাড়াই প্রকৃতি থেকে পানি পাওয়া যায়।করলা, ঝিঙে, পটল ও শাকসবজির ভালো ফলন হয়।

বর্ষাকালে কিছু সমস্যা তৈরি হয়, পোকামাকড় ও ছত্রাকজনিত রোগের আক্রমণ বেড়ে যায়। বেশি বৃষ্টির কারণে বন্যা হলে ফসল ডুবে নষ্ট হয়ে যায়। ভারী বৃষ্টিতে পাহাড় বা উঁচু জায়গার উর্বর মাটি ধুয়ে চলে যায়। কিছু ক্ষতি হলেও বর্ষার পানি ছাড়া বাংলাদেশের কৃষি এক মুহূর্তও চলতে পারবে না।





আর্কাইভ