রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্তর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
১৬ আগস্ট রবিবার সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব এসএম এমদাদুল হক, জামাত নেতা এ্যাডঃ গোলাম মোর্তজা রুলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন,পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি জিএম শুকুরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে মৎস্য চাষ ও পোনা ব্যবসায় বিশেষ অবদান রাখায় এসএম এমদাদুল হক, কিশোর কুমার, রেজাউল করিম ও আব্দুল গফফারকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।






মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা
পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ 