শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ২২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২২ বার পঠিত
শনিবার ● ২২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও মাঙ্গলিক শোভাযাত্রা সফল করার লক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রাণকৃষ্ণ দাশ এর সভাপতিত্বে উপজেলা সদস্য সচিব হিমাদ্রী শেখর দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কৃষ্ণ পদ মন্ডল, জেলা সদস্য মৃত্যুঞ্জয় সরদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, পৌর পূজা পরিষদ সভাপতি বাবুরাম মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী সরকার, মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সন্তোষ কুমার সরকার, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক বি সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, সাংবাদিক কৃষ্ণ রায়, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, মানিকলাল সিংহ, প্রদীপ মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, শিক্ষক কনক চন্দ্র মন্ডল, দিপংকর মন্ডল, জগন্নাথ দেবনাথ, নবদ্বীপ মন্ডল, সন্তোষ মন্ডল, স্বপন কুমার মন্ডল, ভূদেব চন্দ্র মন্ডল, দিজেন্দ্র নাথ মন্ডল, সুভাষ চন্দ্র রায়, তেজেন্দ্র নাথ মন্ডল, সঞ্জয় মজুমদার, সঞ্জয় মন্ডল, সন্তোষ সরকার, অনুপ কুমার দাশ ও পরিতোষ দাশ। সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশে উদযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল দূর্গা মন্দির কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।





আর্কাইভ