শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
১৩৯ বার পঠিত
শনিবার ● ২২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগ নিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায় সংঘবদ্ধ একটি চোর চক্র। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনু মিয়া (৪৫) নামেক  ঐ ব্যক্তি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।
শনিবার (২২ আগস্ট) সদর উপজেলার ১৮খাদা ইউনিয়নের কালীনগর এলাকায় গভীররাতে চোর চক্র ট্রান্সফরমার চুরি করতে গেলে একজন আহতদের ঘটনা ঘটে। আহত মনু মিয়া (৪৫), পিতা, রজব আলী, গ্রাম লক্ষীকান্তর পুলিশ ফাঁড়ির পাশে।
স্থানীয় সূত্র জানা যায়, ট্রান্সফরমার চুরি করতে আসা একজন কে মৃত মনে করে ঘটনাস্থল থেকে সরিয়ে কিছুটা দূরে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন মাঠের মধ্যে একজনকে পড়ে থাকতে দেখে তার কাছে গেলে তিনি নিজের পরিচয় মনু মিয়া বলে জানান, সঙ্গে থাকা লোকজনের বিষয়ে তথ্য দেন। পরে ঘটনাস্থলের কাছাকাছি একটি ব্যাগ, পড়েন কাপড় ও চুরি করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় গেলে স্থানীয়রা ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত বলে ধারণা করে।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মনু মিয়া বলেন, এই চোরায় দলের সাথে মুরাদ, ইব্রাহিম, মফিজ মনু মিয়া সহ সাথে ছিলেন, তাদের বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় বাসীন্দা। চুরি করার সময় উপর থেকে পড়ে যাওয়ার পর তাকে ফেলে রেখে ৩ জন‌ পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, এ এলাকায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও স্যালো মেশিনের বৈদ্যুতিক তার চুরির প্রায় ঘটে। কিন্তু এসব ঘটনায় জড়িতদের শনাক্তকরে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আহত মনু মিয়ার চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার বক্তব্য, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সরঞ্জাম এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান স্থানীয়রা।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। ধারণা করা হচ্ছে, চোর চুরি করতে গিয়েছিল। তবে ঘটনাস্থলের খাম্বা থেকে বেশ কিছুটা দূরে আলামত পাওয়া গেছে। তাই বিষয়টি নিয়ে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)