মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » বৃষ্টির পর সন্ধ্যায় মাটি ফুঁড়ে বেরিয়ে আসা ডানাওয়ালা পোকা
বৃষ্টির পর সন্ধ্যায় মাটি ফুঁড়ে বেরিয়ে আসা ডানাওয়ালা পোকা
বৃষ্টির পর সন্ধ্যায় মাটি ফুঁড়ে বেরিয়ে আসা এই ডানাওয়ালা পোকাগুলো আসলে উইপোকা। যা আমাদের দেশে সাধারণত উড়ন্ত উইপোকা বা শামুকভাঙা পোকা নামে পরিচিত। এরা উইপোকার কলোনি বা ঢিবির প্রজননক্ষম সদস্য, যাদের বৈজ্ঞানিক ভাষায় অ্যালেটস বা সোয়ার্মার বলা হয়।
হঠাৎ এভাবে হাজার হাজার পোকা একসাথে বের হওয়ার পেছনে সুনির্দিষ্ট প্রাকৃতিক ও বৈজ্ঞানিক কারণ রয়েছে। হঠাৎ এই ডানাওয়ালা পোকাগুলোর নিজেদের ঢিবি ছেড়ে এসে বিপরীত লিঙ্গের সঙ্গীর সাথে মিলিত হওয়া এবং নতুন কলোনি বা বংশ তৈরি করা হলো মূল কাজ। পুরোনো কলোনি ছেড়ে নতুন জায়গায় জোড়া বেঁধে নতুন বাসা তৈরির জন্য এরা ওড়ে।
বৃষ্টির পর সন্ধ্যায় হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে আসে হাজার হাজার ডানাওয়ালা পোকা। এরা সবাই একসাথে বের হয় কারণ ব্যাঙ, টিকটিকি, পাখি এদের খেয়ে ফেলে। বৃষ্টির পর মাটির আর্দ্রতা ও বাতাসের তাপমাত্রা বৃদ্ধি পায়। আর্দ্র মাটি খুঁড়ে নতুন বাসা তৈরি করা সহজ হওয়ায় এরা এই সময়টাকেই বেছে নেয়।
উড়ন্ত উইপোকা তীব্র আলোর দিকে তীব্রভাবে আকৃষ্ট হয়। তাই সন্ধ্যার পর ঘরের বৈদ্যুতিক আলো বা ল্যাম্পপোস্টের চারপাশে এদের মেলা বসে। আলোর চারপাশে কিছুক্ষণ ওড়াউড়ির পর এরা মাটিতে পড়ে যায় এবং নিজেদের ডানা নিজে থেকেই খসিয়ে ফেলে। ডানা খসে যাওয়ার পর পুরুষ ও স্ত্রী পোকা জোড় বাঁধে এবং মাটির নিচে গিয়ে নতুন উইপোকার ঢিবি ও রাজত্ব গড়ে তোলে। যারা সঙ্গী খুঁজে পায় না বা ঘরের শুকনো মেঝেতে পড়ে থাকে, তারা জলশূন্যতায় ভুগে কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়।






সনাতন ধর্মীয় শাস্ত্র মেনে তৈরি দুর্গা প্রতিমা পবিত্র শিল্পকর্ম
দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়; বহু মানুষের কর্মসংস্থান ও আয়ের উৎস
ডাকব্যবস্থার বিবর্তন ও মানবসভ্যতার অগ্রগতি
পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রাণীর ভূমিকা অপরিসীম
বিশ্ব নিরামিষ দিবস
প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা সমাজের মৌলিক দায়িত্ব
অতীতে সড়ক পথের চেয়ে নদী পথ ছিল সহজ ও গুরুত্বপূর্ণ
সংবাদ সম্মেলন নাকি সাংবাদিক সম্মেলন
জমিদার বাড়ির দালান আর বনেদি পরিবারের আঙিনা থেকে বেরিয়ে দুর্গাপূজার আজ সর্বজনীন রূপ 