বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁকা বাজারের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে বাঁকা বাজারের কয়েকটি ওষুধের দোকানে এই অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির সত্যতা পাওয়ায় চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। চার ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় আদালতকে সার্বিক সহযোগিতা করেন খুলনা জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোঃ সাদ্দাম হোসেন, পেশকার মোঃ আনিসুর রহমান ও পাইকগাছা থানা পুলিশ।






পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক 