শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব
সুন্দরবনের দুবলার চরে প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব রাস উৎসব বা রাসমেলা অনুষ্ঠিত হয়। যার গোড়াপত্তন করেন হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী প্রায় দুই শতাব্দী ধরে এই উৎসব চলে এলেও, ঐতিহাসিক তথ্যমতে ১৯২৩ সালে হরিচাঁদ ঠাকুরের অনুসারী বনবাসী সন্ন্যাসী হরভজন দাস (১৮২৯–১৯২৩) এই রাস পূজার সূচনা করেন।
১৮শ শতকের শেষভাগ বা ১৯২৩ সালে বনবাসী সন্ন্যাসী হরভজন দাস তার ভক্তদের নিয়ে কার্তিক মাসের রাস পূর্ণিমার তিথিতে দুবলার চরে প্রথম পূজা-আর্চনা শুরু করেন। তিনি ভক্তদের নিয়ে সাগরের লোনা জলে পুণ্যস্নান করতেন, যা পরবর্তীতে একটি বড় ধর্মীয় ঐতিহ্যে রূপ নেয়। রাস পূর্ণিমার দিন ভক্ত ও পুণ্যার্থীরা সমুদ্রের জলে ডুব দিয়ে পুণ্যস্নান করেন। এছাড়া সূর্যোদয়ের সময় সমুদ্রের জলে ফল ভাসিয়ে এবং ভজন-কীর্তন ও বাদ্যযন্ত্র বাজিয়ে উপাসনা করা হয়।
রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ, তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কামপ্রবৃত্তিসমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে। শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসসমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় রূপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে থাকে। হিন্দু সম্প্রদায়ের লোকজন বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় পূর্ণিমার জোয়ারে স্নান করে, যাতে তাদের সব পাপ মোচন হয়। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের পাশে বঙ্গোপসাগরের দুবলার চরে দীর্ঘকাল ধরে চলে আসছে রাসমেলা উৎসব।
হিন্দু পুরাণ ও বৈষ্ণবীয় ভাবধারা অনুযায়ী, শ্রীকৃষ্ণের ব্রজলীলা বা রাধা-কৃষ্ণের রাসলীলার অনুকরণে কার্তিক-অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ভরা পূর্ণিমায় এই উৎসব পালিত হয়। প্রতি বছর কার্তিক মাসের রাস পূর্ণিমায় অসংখ্য তীর্থযাত্রী ও ভক্ত পুণ্য অর্জনের আশায় বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নান করেন। সূর্যোদয়ের সময় ভক্তরা সমুদ্রের জলে ফল ও নৈবেদ্য ভাসিয়ে সূর্যদেবতা ও সাগরকে প্রণাম জানান। উৎসব চলাকালে অস্থায়ী মন্দিরে রাধা-কৃষ্ণের পূজা, আরতি এবং খোল-করতাল সহযোগে নাম সংকীর্তন চলে। অনেক সময় মণিপুরি পোশাকে শিশুদের রাখাল নাচ ও তরুণীদের রাসনৃত্য পরিবেশিত হয়।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দক্ষিণাংশে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত এক অপূর্ব দ্বীপের নাম দুবলার চর। কুঙ্গা ও মরা পশুর নদের মোহনায় অবস্থিত এই দ্বীপটি কেবল শুঁটকিপল্লীর জন্যই নয়, বরং শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী রাস উৎসব বা রাসমেলার জন্য বিশ্বজুড়ে পরিচিত। প্রতি বছর কার্তিক-অগ্রহায়ণ মাসের ভরা পূর্ণিমা তিথিতে গহীন অরণ্য ও উত্তাল সাগরের মোহনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই রাস উৎসব পালিত হয়।
বঙ্গোপসাগরের কোলে কুঙ্গা ও মরা পশুর নদের মাঝখানে অবস্থিত দুবলার চর মূলত একটি অস্থায়ী জেলেপল্লী। শীত মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জেলে এখানে শুঁটকি তৈরির জন্য আসেন। জেলেদের নিরাপদ জীবন-জীবিকা ও সাগরে বিপদমুক্ত থাকার কামনায় এই পূজা ও মেলা ধীরে ধীরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে ধর্মীয় পুণ্যার্থী, স্থানীয় মানুষ এবং দূর-দূরান্তের এমনকি বিদেশি পর্যটকরাও এই তিন দিনের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে শুরু করেন। পূজাকে কেন্দ্র করে তিন দিনব্যাপী বিশাল মেলার আয়োজন করা হয়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় মানুষ ও পর্যটকরা অংশ নেন। সাম্প্রতিক বছরগুলোতে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের কঠোর বিধিনিষেধের কারণে পর্যটকদের প্রবেশ সীমিত করে কেবল পুণ্যার্থীদের জন্য উৎসবটি সংরক্ষিত রাখা হচ্ছে।
দুবলার চরের রাস উৎসব বাংলার লোকজ সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য এবং প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্কের এক অনন্য নিদর্শন। সুন্দরবনের গহীন অরণ্য ও সাগরের মোহনায় শত বছর ধরে টিকে থাকা এই উৎসব অসাম্প্রদায়িক চেতনা ও ভক্তিবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।






সাংবাদিক মিথ্যা বলেনা কথাটি কবে সত্যি হবে
জলবায়ু সংকট মূলত পানির সংকট
চটকদার সাংবাদিকতা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে
আলো ও উৎসবের এক মহামিলন দীপাবলি
ভ্রাতৃদ্বিতীয়া; ভাই ও বোনের অকৃত্রিম ভালোবাসার প্রতীক
উপকূল দিবস পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আর কত দেরি হবে
সুন্দরবনকে ভালো রাখতে হলে মানুষের লোভ কমাতে হবে 