শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » বৈরী আবহাওয়ার মধ্যে পুণ্যার্থীদের দুবলার চরে রাস উৎসবে যাত্রা শুরু
প্রথম পাতা » সুন্দরবন » বৈরী আবহাওয়ার মধ্যে পুণ্যার্থীদের দুবলার চরে রাস উৎসবে যাত্রা শুরু
২৮ বার পঠিত
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈরী আবহাওয়ার মধ্যে পুণ্যার্থীদের দুবলার চরে রাস উৎসবে যাত্রা শুরু

---প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা) ঃ ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বৈরী আবহাওয়ায় উৎসবের ঠিক আগমুহূর্তে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মতো বৈরী আবহাওয়া বিরাজ করা সত্ত্বেও পুণ্যার্থীদের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে এবং উৎসবস্থলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব ২২ নভেম্বর রোববার শুরু হয়ে চলবে ২৪ মঙ্গলবার শেষ হবে।

গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর ও দুবলার চর এলাকায় ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে স্থানীয় জেলেদের মাছ ধরাও ব্যাহত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে শুরুর দিকে পুণ্যার্থীদের সাড়া কিছুটা কম থাকলেও নির্ধারিত সময়ে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। শনিবার সকালে খুলনার পাইকগাছা থেকে পুণ্যার্থীরা ট্রলার যোগে  দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করছে।

বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, পুণ্যার্থীদের ২২ নভেম্বর দিনের ভাটার সময় নির্ধারিত নৌযানে করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করতে হবে। ২৪ নভেম্বর ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারের লোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে বাণিজ্যিক মেলা বন্ধ রয়েছে। এ বছরও কেবল সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই পূজা ও পুণ্যস্নানে অংশ নেওয়ার অনুমতি পাচ্ছেন; সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। বৈরী আবহাওয়া ও নদীপথের ঝুঁকির কথা মাথায় রেখে প্রতিটি নৌযানে যাত্রীসংখ্যার অনুপাতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সুন্দরবনের ভেতরে একবার ব্যবহারযোগ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মাইক বা লাউডস্পিকার বাজানো, আতশবাজি এবং যেকোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা শিকারের সরঞ্জাম বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

পুণ্যার্থীরা বন বিভাগের নির্ধারিত ৫টি নৌপথে কেবল দিনের বেলায় লঞ্চ, ট্রলার, স্পিডবোট বা দেশি নৌকায় চলাচল করতে পারবেন। রাতে নৌযান চালানো বা নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া কোথাও থামা নিষিদ্ধ। প্রত্যেক পুণ্যার্থীকে জাতীয় পরিচয়পত্রের মূল কপি বা ফটোকপি অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদপত্র সঙ্গে রাখতে হবে এবং দুবলার চরের আলোরকোল কন্ট্রোল রুমে রিপোর্ট করতে হবে।

রাসপূর্ণিমা পুণ্যস্নানে আগত তীর্থযাত্রীদের সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে প্রচলিত হারে রাজস্ব পরিশোধ পূর্বক উল্লিখিত পথে যাতায়াতের নিদের্শনা মেনে চলার জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, পুণ্যনস্নান নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।





সুন্দরবন এর আরও খবর

দুবলারচরে রাস উৎসবে যেতে উপকূলের পূর্ণার্থী ও দর্শনার্থীদের প্রস্তুতি চলছে ; তৎপর শিকারীরা দুবলারচরে রাস উৎসবে যেতে উপকূলের পূর্ণার্থী ও দর্শনার্থীদের প্রস্তুতি চলছে ; তৎপর শিকারীরা
রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় খুলনা বিভাগীয় পর্যায় পরামর্শ সভা প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় খুলনা বিভাগীয় পর্যায় পরামর্শ সভা
নদী নালা ঘূরে পলিথিন ও প্লাস্টিকের ড্যাম্পিং হচ্ছে সুন্দরবনে নদী নালা ঘূরে পলিথিন ও প্লাস্টিকের ড্যাম্পিং হচ্ছে সুন্দরবনে
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন
বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে
পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ