রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, আটক দুই নারী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে উপজেলার কাটাখালীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ২২ নভেম্বর রবিবার সকাল ১১টার দিকে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আঃ আজীজ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে নুরজাহানকে আটক করা হয়। এ সময় নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। পরে তার সহযোগী আসমাকেও আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বান্দিকাটি এলাকায় তাদের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালানো হয়। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।






আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক 