সোমবার ● ২৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
![]()
আফরা নাজলীন ॥
পাইকগাছায় শনি পূজা উপলক্ষে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বড় ঠাকুর শনিপূজা উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী উৎসবের অংশ হিসাবে রোববার বিকালে উপজেলা গড়ইখালীর বাইনবাড়িয়ার বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫ দলের মধ্যে সাতক্ষীরার পঙ্খীরাজ (পাখরা) চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থান অধিকার করে কয়রার মহেশ্বীপুরের রনি (লাল)। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, ক্যাম্প ইনচার্জ এস.আই শামিম রেজা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার হাজার হাজার মানুষ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।






১৬টি নৌকার অংশগ্রহণে আগামী ৭ নভেম্বর জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা
মধুমতীতে নৌকাবাইচ ঘিরে লাখো মানুষের ঢল, দুই পাড়ে জনসমুদ্র
নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 