শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ১০ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » বাড়িঘর ও চারটি ট্রাক ভাংচুর মাগুরায় দুই পক্ষে সংঘর্ষ, আটক ২৫
প্রথম পাতা » বিবিধ » বাড়িঘর ও চারটি ট্রাক ভাংচুর মাগুরায় দুই পক্ষে সংঘর্ষ, আটক ২৫
৫৫৩ বার পঠিত
বুধবার ● ১০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাড়িঘর ও চারটি ট্রাক ভাংচুর মাগুরায় দুই পক্ষে সংঘর্ষ, আটক ২৫

---

মাগুরা প্রতিনিধি:  মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামে  ইটভাটায় শ্রমিকদের কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল  বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংষর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের এক নারীসহ অন্তত সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে মাগুরা সদর হাসপাতাল ও মম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে ছয়টি বসতঘর  ও ওই গ্রামে অবস্থিত সায়েম ইটভাটায় রাখা তিনটি ট্রাক ও একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু দেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার  কালুকান্দি গ্রামের সায়েম ইটভাটার মালিক নূর আলম মোল্যা ও একই গ্রামের বাহাজ উদ্দিনের সাথে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। পদ না থাকলেও এই দুইজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।

বাহাজ উদ্দিনের সমর্থকেরা কয়েকজন শ্রমিককে ইটভাটায় কাজ করতে বাধা দেয়। কথাকাটির এক পর্যায়ে  উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আলতাফ মোল্যা, মছিয়ার রহমান আলীম ফকির, বানু বিবিসহ সাতজন আহত হন। সংঘর্ষ চলাকালে কলিম উদ্দিন, নায়েব খাঁ, ফছিয়ার রহমান, মছিয়ার রহমান ও আকিদুল ইসলামসহ ছয়জনের বসতঘরে হামলা ভাংচুরে ক্ষতিগ্রস্ত হয়। এসময় বসতঘর থেকে মালপত্র লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানান।

সায়েম ইটভাটার মালিক নূর আলম মোল্যা বলেন, ‘ইটভাটায় রাখা আমার চারটি ট্রাক ভাংচুর ও দুটি শ্যাালো ইঞ্জিন লুট করে নিয়ে গেছে।’

ফোন না ধরায় বাহাজ উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

মহম্মদপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে।





বিবিধ এর আরও খবর

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা

আর্কাইভ