শনিবার ● ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় ইউপি সচিব সহ আহত- ৮
পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় ইউপি সচিব সহ আহত- ৮
![]()
এস ডব্লিউ নিউজ \
পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি সচিব সহ একই পরিবারের কমপক্ষে ৮জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
প্রাপ্ত অভিযোগ জানাগেছে, শুক্রবার বিকালে লতা ইউপি চেয়ারম্যান, মেম্বর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিশী বৈঠকের মাধ্যমে শুক্রবার বিকালে ইউনিয়নের মুনকিয়াস্থ দেলুটি ইউপি সচিব ধীমান মলিক গংদের বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণ করে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে প্রতিপক্ষ দীপায়ন মলিক গংরা ধীমান মলিক গংদের উপর হামলা করে। এতে শান্তিরঞ্জন মলিকের ছেলে ধীমান মলিক (৪০), মনি শান্ত মলিক (৩৬), মৃত অনীল মলিকের ছেলে কৃষ্ণপদ মলিক (৫০), কৃষ্ণপদ মলিকের ছেলে বিচিত্র মলিক (২৯), বিক্রম মলিক (২৪), শান্তিরঞ্জন মলিকের স্ত্রী কল্পনা মলিক (৫৪), নারান চন্দ্র মলিকের স্ত্রী শান্তিলতা মলিক (৪৫) ও মনি শান্ত মলিকের স্ত্রী অর্চনা মলিক (২৫) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ইউপি সচিব ধীমান মলিক বাদী হয়ে প্রতিপক্ষ ৮জনকে আসামী করে থানায় এজাহার দাখিল করেছে।






নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড 