বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
পাইকগাছায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
![]()
এস ডব্লিউ নিউজ ॥
উৎসব মূখর পরিবেশে পাইকগাছার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন, জমিদাতা সদস্য গৌতম বিহারী ঘোষ, ম্যানেজিং কমিটির সদস্য কাজী হেদায়েত উল্লাহ, শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক শওকত হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুষমা রানী মন্ডল, অনুপ কুমার সরকার, সুলেখা ঘোষ, ইতু রানী বিশ্বাস, শামছুর নাহার রুমা, রেহেনা আক্তার সহ অভিভাবক বৃন্দ। পরীক্ষায় স্কুল সেরা হয়েছে প্রথম শ্রেণির আফরোজা রহমান অহনা ও শুভশ্রী সেন, দ্বিতীয় শ্রেণিতে প্রথম হয়েছে মোঃ শফিউল ইসলাম স্বপ্নীল, তৃতীয় শ্রেণিতে প্রথম হয়েছে তিষা রানী অধিকারী ও চতুর্থ শ্রেণিতে প্রথম হয়েছে কেয়া ঘোষ।






পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ 