শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

SW News24
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের হামিদপুর ইউপি উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের হামিদপুর ইউপি উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন
৫৩৭ বার পঠিত
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের হামিদপুর ইউপি উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

---
নড়াইল প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণের দাবিতে আওয়ামী লীগ  মনোনীত চেয়ারম্যান প্রার্থী পলি বেগম সংবাদ সম্মেলন করেছেন। আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা আ’লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী পলি বেগম বলেন, আগামি ২৮ ডিসেম্বর নড়াইলের হামিদপুর ইউপি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রার্থী। দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে গেলে সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ জন্য আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গোলাম মোহাম্মদ ও তার কর্মী সমর্থকেরা নানা ভাবে আমাদের কর্মী-সমর্থক এবং ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। এমন কী নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোহাম্মদের পক্ষে নির্বাচনী কাজ করে যাচ্ছেন। নিয়ম-নীতির তোয়াক্কা না করে এমপি কবিরুল হক মুক্তি অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকা থেকে ভাড়াটে লোকজন এনে আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। নির্বাচনের দিন নাশকতা করে সুষ্ঠু ভাবে ভোটগ্রহণে বাঁধা দিতে পারেন বলেও শংকা প্রকাশ করেন আ’লীগ চেয়ারম্যান প্রার্থী পলি বেগম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা এমদাদুল হক, সালামাবাদ ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, কালিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান বিউটি খানম, কালিয়া উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান হিরা, জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ বোরহান আহম্মেদ রাজু, আ’লীগ নেতা শেখ সেলিম, যুবলীগ নেতা গাউসুল আযম মাসুম, সালাউদ্দিন নান্না, ছাত্রলীগের সাবেক সভপতি মোস্তফা কামরুজ্জামান কামাল প্রমুখ।





রাজনীতি এর আরও খবর

কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
খুলনা-৬  আসনে জামানত হারালেন তিন প্রার্থী খুলনা-৬ আসনে জামানত হারালেন তিন প্রার্থী
খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত
হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে

আর্কাইভ