শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ১০দিনব্যাপী ‘সুলতান মেলা’র উদ্বোধন
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে ১০দিনব্যাপী ‘সুলতান মেলা’র উদ্বোধন
৫৫৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ১০দিনব্যাপী ‘সুলতান মেলা’র উদ্বোধন

---
নড়াইল প্রতিনিধি।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ১০দিনব্যাপী ‘সুলতান মেলা’র উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহরের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও এসএস সুলতান ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্র প্রদর্শনী, গ্রামীণ ক্রীড়া উৎসব, সুলতান পদক প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে জাঁকজমক ভাবে উদযাপন করতে মেলা প্রাঙ্গনে বিভিন্ন ধরণের স্টল বসেছে।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।





বিবিধ এর আরও খবর

পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ  টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ
আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত
সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)