শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় আ’লীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন-সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় আ’লীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন-সমাবেশ
৫৯৬ বার পঠিত
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় আ’লীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন-সমাবেশ

---
মাগুরা প্রতিনিধি :
মাগুরার  শ্রীপুরে আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন শ্যাম ফকিরের উপর হামলার প্রাতবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। রোববার দুপুরে শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীলের পক্ষ থেকে এ সকল কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ১২ টায় শ্রীপুর উপজেলা সদর বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এমসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন চলাকালে শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মোল্লার সভাপতি অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-শ্রীপুর উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আ’লীগ নেতা সুবীর বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।বক্তারা বলেন, গত ৭ জানুয়ারী সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগের একটি সন্ত্রাসী গ্রুপ শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি  শ্যাম ফকিরকে কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
শ্রীপুর থানা সেকেন্ড অফিসার এসআই আ: হামিদ জানান, শ্যাম ফকিরের উপর হামলার ঘটনায় তার ভাই ৩৬ জনকে আসামী করে থানায় মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আর্কাইভ