শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ জন ছাত্রী বৃত্তি পেয়েছে
প্রথম পাতা » শিক্ষা » শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ জন ছাত্রী বৃত্তি পেয়েছে
৭০৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ জন ছাত্রী বৃত্তি পেয়েছে

---
এস ডব্লিউ নিউজ ॥
জেএসসি পরীক্ষায় ৫জন সাধারণ বৃত্তি পেয়ে পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় সফলা অর্জন করেছে। ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় ৯ জন ছাত্রী এ প্লাস পেয়েছে। এর মধ্যে আবিদা সুলতানা, তূর্ণা সরকার, তিথি দেবনাথ, রমা দেবনাথ, রাজিয়া সুলতানা বৃত্তি পেয়েছে ও এ প্লাস পেয়েছে নুসরাত জান্নাতি সুম্মা, তাহসিন আক্তার, সংগিতা সাধু ও হোচনেয়ারা খাতুন। জেএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ১০৩ জন ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৭ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে ৯ জন এ প্লাস, ২৫ জন এ, ১৫ জন এ-, ১৯ জন বি ও ২৯ জন সি পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের এ সাফল্যে অভিভাবক ও এলাকার সুধীজন অভিনন্দন জানিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জলী রানী শীল জানান, এলাকার মেধাবী ছাত্রীরা পাইকগাছা ও ভোলানাথ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অন্যান্য ছাত্রীরা আমাদের স্কুলে ভর্তি হয়। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাত্রীদের অতিরিক্ত ক্লাস নিয়ে মান সম্পন্ন করে তুলতে পারায় এ সফলতা অর্জন করতে পেরেছি। তবে বিগত বছর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে ম্যানেজিং কমিটির মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। কমিটির সদস্যবৃন্দ শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখলে বিদ্যালয়ে থেকে আরো ছাত্রীরা সফল্য অর্জন করতে পারতো। তিনি ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার সুধীজনের নিকট বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সহযোগিতা কামনা করেছে। তাহলে এ বিদ্যালয় থেকে আগামীতে আরো উল্লেখযোগ্য সফলতা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে

আর্কাইভ