শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে সরকারী রাস্তা নষ্ট করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ঘের ব্যাবসায়ী বাবুর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড-সহ ৫০ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে সরকারী রাস্তা নষ্ট করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ঘের ব্যাবসায়ী বাবুর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড-সহ ৫০ হাজার টাকা জরিমানা
৬৩৩ বার পঠিত
বুধবার ● ৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে সরকারী রাস্তা নষ্ট করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ঘের ব্যাবসায়ী বাবুর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড-সহ ৫০ হাজার টাকা জরিমানা

---
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গড়ভাঙ্গা ভায়া পাঁচবাকাবর্শী বটতলা নামক স্থানের সরকারী রাস্তা সৎস্য ঘেরের ভেড়ী বাঁধ হিসাবে ব্যাবহার করে নষ্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালত মোদাচ্ছের হোসেন বাবু (৫০) নামে এক ঘের ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা-সহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। জানাগেছে, সরকারী রাস্তাকে মৎস্য ঘেরের ভেড়ী হিসাবে ব্যবহার না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মৌখিকভাবে, পরে মাইকিং করে এবং সর্বশেষ সভা করে ঘোষণা করা হয়। কিন্তু উক্ত ঘোষণাকে তোয়াক্কা না করে বেশকিছু ঘের ব্যাবসায়ী সরকারী রাস্তাকে ঘেরের ভেড়ী হিসাবে ব্যবহার করে আসছে। যার ফলে ঐ সকল ঘেরের মধ্যে জনসাধারণের চলাচলের রাস্তা ভেঙ্গে চলাচলের দারুন সমস্যা হচ্ছে। যে কারণে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানূর রহমান মঙ্গলবার দুপুরে তাঁর দপ্তরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাধারণের চলাচলের রাস্তা নষ্ট করার অপরাধে ঘের ব্যাসায়ী উপজেলার মাগুরাঙ্গা গ্রামের আঃ জলিল বিশ্বাসের ছেলে মোদাচ্ছের হোসেন বাবুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড-সহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫দিনের জেল প্রদান করেন। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে  থানা পুলিশ ঘের ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন বাবুকে আটক করেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)