শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে বন্দুকযুদ্ধে মাদকবিক্রেতা নিহত, পাঁচ পুলিশ সদস্য আহত
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে বন্দুকযুদ্ধে মাদকবিক্রেতা নিহত, পাঁচ পুলিশ সদস্য আহত
৭০১ বার পঠিত
শনিবার ● ৭ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বন্দুকযুদ্ধে মাদকবিক্রেতা নিহত, পাঁচ পুলিশ সদস্য আহত

---
ফরহাদ খান, নড়াইল।
নড়াইল-লোহাগড়া সড়কের লস্কারপুর বালু মাঠ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুলাই) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা এবং ৫৩ পিস ইয়াবা উদ্ধার করেছে।

---
নিহত মাদকবিক্রেতার পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাদকবিক্রেতা নড়াইল সদরের চিলগাছা-রঘুনাথপুর গ্রামের গোলাম মোস্তফা (৪৮)। তিনি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে, বন্দুকযুদ্ধের সময় এক এসআই ও তিন এএসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন মাদকবিক্রেতা লস্কারপুর বালু মাঠ এলাকায় অবস্থান করছেন। সেখানে উপস্থিত হলে মাদকবিক্রেতা ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে অন্তত ১৫ মিনিট গুলি বিনিময় হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে ২৮ রাউন্ড গুলি বিনিময় হয়। এছাড়া মাদকবিক্রেতা ও সন্ত্রাসীরা ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও ৫৩ পিস ইয়াবা উদ্ধার এবং গুলিবিদ্ধ এক মাদকবিক্রেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

---
এ ঘটনায় থানা পুলিশের এসআই মিন্টু, ডিবি পুলিশের তিন এএসআই আব্দুর রহমান, মোস্তফা কামাল ও নাহিদ নেওয়াজ এবং কনস্টেবল ওলিয়ার আহত হয়েছেন। এদিকে, এ ঘটনায় নড়াইলের অতিরিক্ত পুলিশ জাহিদুল ইসলাম পিপিএম রাতে হাসপাতালে এসে খোঁজখবর নেন।





অপরাধ এর আরও খবর

মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে

আর্কাইভ