শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » কৃষি » গলদা চিংড়ীর বাজার ধসে ব্যাপক ক্ষতিগ্রস্থ ডুমুরিয়ার চাষীরা
প্রথম পাতা » কৃষি » গলদা চিংড়ীর বাজার ধসে ব্যাপক ক্ষতিগ্রস্থ ডুমুরিয়ার চাষীরা
৯০০ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গলদা চিংড়ীর বাজার ধসে ব্যাপক ক্ষতিগ্রস্থ ডুমুরিয়ার চাষীরা

---
অরুন দেবনাথ, ডুমুরিয়া ।
গলদা চিংড়ীর দাম এবছর প্রতি কেজিতে ৩শ থেকে ৪শ টাকা কম হওয়ায় ডুমুরিয়ায় চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।বাজারে ধস নামায় কেড়ে নিয়েছে চাষীদের সোঁনালী সপ্ন ,কারোবা আবার মাথায় হাত।আড়ৎদাররা বলছে চিংড়ীতে অপদ্রব্য পুশ এজন্য দায়ী। অপর দিকে মৎস্য অধিদপ্তর বলছে আন্তজার্তিক বাজারে চাহিদা না থাকাই এর আন্যতম কারন। সব মিলিয়ে পথে বসতে চলেছে চাষীরা।তবে যে কোন সময় দাম পরিবর্তন হতেপারে বলে আশ্বাস্ত করেছেন মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্রে জানাযায় ডুমুরিয়ায় প্রায় ২৫হাজার,৮শ গলদা চিংড়ীর ঘের রয়েছে।চিংড়ীচাষে ডুমুরিয়া খুলনা জেলার শির্ষে।প্রতি বছরের ন্যায় এবছরও চাষীরা ব্যাপক চিংড়ী চাষ করেছে। বুকে ধারন করেছিল সোনালী সপ্ন । কিন্ত‘ বিলিন হতে বসেছে সকল সম্বাবনার দ্বার।গত বছর যে চিংড়ীর দাম ছিল প্রতি কেজি ১৩শ থেকে ১৪শ টাকা।এবছর তার দাম ৯/১০শ টাকা।উপজেলার খর্নিয়া,ডুমুরিয়া শাহাপুর চুকনগর সহ বিভিন্ন মৎস্য আড়ৎ, আড়ৎদার,ডিপো মালিক ও চাষীদের সাথে কথা বলে জানাযায় বর্তমান মৎস্য মোকামে মাছের আমদানী খুবই কম। কখন বাড়বে মাছের দাম সে আশায় চাষীরা মাছ ধরছে না। যা কম-বেশী ধরা হচ্ছে তার আবার চাহিদা ও দাম কম।ঢিলে-ঢালা ভাবে চলছে বাজারের বেচাকেনা। গুটুদিয়ার মৎস্য চাষী শহিদ মোড়ল,বান্দার সুজিত মন্ডল,শোভনার আসাদুল ইসলাম ,কাপালিডাঙ্গার কার্তিক মন্ডল সহ অনেক চাষী জানান ,রেনু থেকে শুরু করে বড় করতে প্রায় ৬/৮মাস সময় লাগে।রেনু বা পিসমাছের মুল্য,খাবার,লেবার, জমির হারি  সহ এক কেজি মাছ তেরী করতে যে খরচ,এখন তার কমে বিক্রি করতে হচ্ছে।একান্ত টাকার প্রয়োজনে কিছু কিছু মাছ ধরতে হচ্ছে।মাছের দাম না বাড়লে আমাদের পথে বসতে হবে। ডিপো মালিক রোস্তম,শুকলাল,রূহল আমিন,নাহিদ সহ অনেকে জানান কোম্পানীতে মাছের রেট কম। তাই আমাদেরও কম দামে মাছ কিনতে হয়। আনোয়ারা মৎস্য মার্কেট মালিক সমিতির সাধারন সম্পাদক গাজী মেহেদী হাসান বলেন কিছু কিছ’ অসাধূ মৎস্য ব্যাসায়ীরা চিংড়ীতে অপদ্রব্য পুশ করে এর বাজার ও চাহিদা নষ্ট করে ফেলছে।যার খেসারত সবাইকে দিতে হচ্ছে।গলদা চিংড়ীর বাজারে ধস কেন এবং কবে বাজার দর ফিরে আসবে এমন প্রশ্নের জবাবে খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ও মান নিয়ন্ত্রক প্রফুল্ল কুমার সরকার বলেন আমাদের চিংড়ী গুলি সাধারণতÍ আমেরিকা ও ইনল্যান্ডে রপ্তানী হয়ে থাকে। যেখানে কোর্ন্ডস্টোরে গত বছরের মাছ রয়েছে। ফলে চাহিদা কমের পাসাপাসি দামও কম। তিনি আরো বলেন ইতপুর্বে বাগদা চিংড়ীর দাম ও চাহিদা কম ছিল ।যা বর্তমান স্বভাবিক হয়েছে। অনুরুপ ভাবে বৈদেশীক বাজারে চাহিদা সৃষ্টি না হওয়া পর্যন্ত দাম বৃদ্বির সম্ববনা দেখছিনা।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে

আর্কাইভ