সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত
পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় আব্দুল আলীম মোড়ল নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভ্যান থেকে পড়ে গিয়ে বাসের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টায় পাইকগাছার সরল বাজার মেইন সড়কে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের মৃত আব্দুল বারিক মোড়লের ছেলে আব্দুল আলীম মোড়ল (৭০) স্ত্রীর সাথে ভ্যান যোগে চিকিৎসার উদ্দেশ্যে পাইকগাছায় যাচ্ছিল। পথিমধ্যে সরল বাজার সংলগ্ন আহলে হাদিস জামে মসজিদের সামনে পৌঁছানোর পর আলীম মোড়ল ভ্যান থেকে পড়ে গিয়ে পিছন দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। দূর্ঘটনার এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে থানার ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী জানিয়েছেন।






শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ 