সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এসএম সুলতান-বিএনএফ বৃত্তি প্রদান
নড়াইলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এসএম সুলতান-বিএনএফ বৃত্তি প্রদান

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘এসএম সুলতান-বিএনএফ শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে ছয় হাজার টাকা করে এক লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
বেসরকারি উন্নয়ন সংগঠন নোভা’র আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোভার নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমীনসহ বৃত্তি প্রাপ্তরা। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদার।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, শিক্ষাবৃত্তির এ টাকা যাতে পড়াশোনার কাজে ব্যয় হয়; সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।






মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত 