শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » সুলতানের ছবি ও মাশরাফির বই পেয়ে খুশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক ব্যতিক্রমী উপহার পেয়ে উচ্ছ্বসিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক
প্রথম পাতা » বিবিধ » সুলতানের ছবি ও মাশরাফির বই পেয়ে খুশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক ব্যতিক্রমী উপহার পেয়ে উচ্ছ্বসিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক
৬৮২ বার পঠিত
শুক্রবার ● ৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুলতানের ছবি ও মাশরাফির বই পেয়ে খুশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক ব্যতিক্রমী উপহার পেয়ে উচ্ছ্বসিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক

---

ফরহাদ খান, নড়াইল

নড়াইলের দুই কিংবদন্তি। একজন বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, অন্যজন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। এই দুই কিংবদন্তিকে উপজীব্য করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের (ভারপ্রাপ্ত) হাতে ব্যতিক্রমধর্মী উপহার তুলে দেয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের হাতে ব্যতিক্রমধর্মী উপহার তুলে দেন নড়াইল জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম এবং সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ। ব্যতিক্রমী এই উপহারের মধ্যে রয়েছে-‘এসএম সুলতানের প্রতিকৃতি’ এবং ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা বই ‘মাশরাফি’।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের তিন সন্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি এম সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সোহান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নড়াইল জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম বলেন, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের প্রতিকৃতি ও ‘মাশরাফি’ বিষয়ে বই উপহার পেয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ভীষণ খুশি হয়েছেন। ব্যতিক্রমী এ উপহার দেয়ার জন্য নড়াইল জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন তারা। এছাড়া সবার মাঝে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

জানা যায়, গত ১ নভেম্বর বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চঞ্চল শাহরিয়ার মীমকে সভাপতি এবং রকিবুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য নড়াইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক নড়াইল জেলা শাখার কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। মেয়াদ উত্তীর্ণ কমিটিতে সভাপতি ছিলেন আশরাফুজ্জমান মুকুল ও সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন।





বিবিধ এর আরও খবর

সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

আর্কাইভ