শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি
৬০৯ বার পঠিত
সোমবার ● ১১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ৩ দিনের বৃষ্টিরপর শনিবার ভোর রাতে বুলবুলের তান্ডবে গাছপালা উপড়ে পড়ে, ঘরবাড়ী ভেঙ্গে, বিদ্যুতের তার ছিড়ে, নি¤œ অঞ্চল পানিতে তলিয়ে লন্ডভন্ড হয়ে পড়েছে। জনজীবনে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়। শনিবার ভেঙ্গেপড়া গাছপালা কেটে সরানোরপর মেইন সড়কের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। নি¤œ অঞ্চল পানিতে তলিয়ে গেলে কিছু কিছু ঘর পানিতে তলিতে নিমজ্জিত হয়। আমন ধান হেলে পড়ে ও পানিতে তলিয়ে ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙ্গে বাড়ি ও ঘরের উপর পড়ায় ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়কের উপর গাছ উপড়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পর্যায়ক্রমে গাছপালা কেটে যোগাযোগ সচল করার চেষ্টা করা হচ্ছে। বেড়িবাঁধের ভীতরে ও বাইরে ২ হাজারের বেশি মৎস্য ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে গেছে। কিছু কিছু এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা পানিতে একাকার হয়ে গেছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ৬ হাজার ২০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ও ১ হাজার ১০টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। মৌসুমে বিভিন্ন ফল ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম জানান, আমন ধানের কিছুটা ক্ষতি হয়েছে। পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কমবে।  উপজেলার ৫৬ হেক্টর সবজি ক্ষেত ও ৯ হেক্টর পানের বরজে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার দুপুরেরপর আংশিক এলাকায় বিদ্যুৎ সচল হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস জানান, উপজেলার ক্ষয়ক্ষতির হিসাব নিরুপন করা হচ্ছে। দু’একদিনের মধ্যে উপজেলার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। দূর্গত এলাকা থেকে তথ্য পর্যয়ক্রমে আসায় পূর্ণাঙ্গ তালিকা তৈরী করতে একটু সময় লাগছে। ঘূর্ণিঝড় বুলবুল তান্ডব শেষ হলেও এলাকার পরিস্থিতি স্বাভাবিক বেশ কিছুদিন সময় লাগবে।

 





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন

আর্কাইভ