মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ১০ টাকার চাল চুরির অপরাধে আ’লীগ নেতা গ্রেফতার, কারাদন্ড ও জরিমানা
নড়াইলে ১০ টাকার চাল চুরির অপরাধে আ’লীগ নেতা গ্রেফতার, কারাদন্ড ও জরিমানা

নড়াইল প্রতিনিধি
হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০টাকা কেজি দরের চাল চুরির অপরাধে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার ডিলার আসাদুজ্জামান মোল্যাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া আসাদুজ্জামানের ডিলারশিপ বাতিল করা হয়েছে। আসাদুজ্জামান সদর উপজেলার চাঁনপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, ৩০ কেজি চালের দাম নিয়ে জনপ্রতি চার থেকে পাঁচ কেজি করে কম দেয়ার অপরাধে আসাদুজ্জামান মোল্যাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান জানান, আসাদুজ্জামানের ডিলারশিপ বাতিল করা হয়েছে।






মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত 