শুক্রবার ● ১৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় মা’কে মাথা ফাঁটিয়ে জখমঃ ছেলে মাসুদ আটক
পাইকগাছায় মা’কে মাথা ফাঁটিয়ে জখমঃ ছেলে মাসুদ আটক

পাইকগাছা প্রতিনিধিঃ মা’কে মরপিট ও মাথা ফাঁটিয়ে জখম করার ঘটনায় ছেলে মাসুদ শেখকে আটক করে আদালতে পাঠিয়েছে পাইকগাছা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর সলুয়া গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাগেছে, উত্তর সলুয়া গ্রামের এরশাদ শেখের ছেলে মাসুদ (৩৩) ছেলে বৌ আসমার সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় তার মা রাবেয়া (৫৫) কে নিয়ে ঝগড়া জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরের পর-পরই শ্বাশড়ি ও বৌমার সাথে তর্কা-তর্কি ও ঝগড়া বাধে।
মাতা রাবেয়ার অভিযোগ ঘটনার দিন ঝগড়ার এক পর্যায়ে ছেলে বাড়ীতে এসে বৌমার কুপরামর্শে আমার হাতে ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
থানা ওসি তদন্ত মোঃ আশরাফুল আলম জানান, আহত বৃদ্ধা মায়ের মৌখিক অভিযোগ পাওয়া মাত্রই ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান ছেলে মাসুদ শেখকে আটক করেন।
ওসি মোঃ এজাজ শফী বলেন, মা’কে মারপিট করে আহত করার ঘটনায় ছেলে মাসুদকে আদালতে প্রেরন করা হয়েছে।






পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন 