শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১৪ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় তিন পরিবার অবরুদ্ধ; প্রতিপক্ষের হামলায় আহত ৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় তিন পরিবার অবরুদ্ধ; প্রতিপক্ষের হামলায় আহত ৩
৫৯২ বার পঠিত
রবিবার ● ১৪ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় তিন পরিবার অবরুদ্ধ; প্রতিপক্ষের হামলায় আহত ৩

---


পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে মারপিট, লুটপাট ও বাড়ী-ঘর ভাংচুর করে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় ৩টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গদাইপুর ইউনিয়নের হিতামপুর জেলে পাড়ায়। ---

অভিযোগে জানা যায়, উপজেলার হিতামপুর গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসদের বাড়ীর উঠানের উপর দিয়ে জোর পূর্বক অবৈধ ভাবে যাতায়াতের পথ নিয়ে প্রতিবেশী উজ্জল বিশ্বাস গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। মঙ্গলবার সকালে উজ্জ্বল বিশ্বাস, দিপক বিশ্বাস, সুবোল বিশ্বাস, অসীম বিশ্বাস, রবীন বিশ্বাস, মাধুবী, সম্পা, সুচন্দা, বিথী বিশ্বাসসহ ৮-১০জন বিষ্ণু বিশ্বাসের বাড়ীর রাস্তায় ঘেরাবেড়া দিয়ে অবরুদ্ধ করতে গেলে বিষ্ণুর পরিবারের লোক বাঁধা দিলে তারা বাড়ীতে হামলা চালিয়ে ঘর বাড়ী ভাংচুর ও লুটপট করে।--- এ সময় বিষ্ণু বিশ্বাসের বাড়ীতে কোন পুরুষ মানুষ ছিলনা। প্রতিপক্ষরা প্রিয়াংকা (১৬), কেয়া (২২) ও পার্বতীসহ কয়েকজনকে মারপিট করে আহত করে। তাদেরকে পাইকগাছা হাসপাতাল ভর্তি করা হয়েছে। এরপর প্রতিপক্ষরা বিষ্ণু বিশ্বাসসহ তিন পরিবারের যাতায়াতের পথে ঘেরা বেড়া দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ দীপক কুমার (ভুধর) বিশ্বাস বলেন, বিষ্ণু বিশ্বাসরা তাদের নামে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করছে। পথ দিয়ে তারা চলাচল করে।  আমাদের জায়গায় আমরা ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দিয়েছি। তারা কোথা দিয়ে যাতায়াত করবে তা আমরা জানিনা। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)