রবিবার ● ১৪ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় তিন পরিবার অবরুদ্ধ; প্রতিপক্ষের হামলায় আহত ৩
পাইকগাছায় যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় তিন পরিবার অবরুদ্ধ; প্রতিপক্ষের হামলায় আহত ৩

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে মারপিট, লুটপাট ও বাড়ী-ঘর ভাংচুর করে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় ৩টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গদাইপুর ইউনিয়নের হিতামপুর জেলে পাড়ায়। 
অভিযোগে জানা যায়, উপজেলার হিতামপুর গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসদের বাড়ীর উঠানের উপর দিয়ে জোর পূর্বক অবৈধ ভাবে যাতায়াতের পথ নিয়ে প্রতিবেশী উজ্জল বিশ্বাস গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। মঙ্গলবার সকালে উজ্জ্বল বিশ্বাস, দিপক বিশ্বাস, সুবোল বিশ্বাস, অসীম বিশ্বাস, রবীন বিশ্বাস, মাধুবী, সম্পা, সুচন্দা, বিথী বিশ্বাসসহ ৮-১০জন বিষ্ণু বিশ্বাসের বাড়ীর রাস্তায় ঘেরাবেড়া দিয়ে অবরুদ্ধ করতে গেলে বিষ্ণুর পরিবারের লোক বাঁধা দিলে তারা বাড়ীতে হামলা চালিয়ে ঘর বাড়ী ভাংচুর ও লুটপট করে।
এ সময় বিষ্ণু বিশ্বাসের বাড়ীতে কোন পুরুষ মানুষ ছিলনা। প্রতিপক্ষরা প্রিয়াংকা (১৬), কেয়া (২২) ও পার্বতীসহ কয়েকজনকে মারপিট করে আহত করে। তাদেরকে পাইকগাছা হাসপাতাল ভর্তি করা হয়েছে। এরপর প্রতিপক্ষরা বিষ্ণু বিশ্বাসসহ তিন পরিবারের যাতায়াতের পথে ঘেরা বেড়া দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ দীপক কুমার (ভুধর) বিশ্বাস বলেন, বিষ্ণু বিশ্বাসরা তাদের নামে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করছে। পথ দিয়ে তারা চলাচল করে। আমাদের জায়গায় আমরা ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দিয়েছি। তারা কোথা দিয়ে যাতায়াত করবে তা আমরা জানিনা। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক 