শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

SW News24
বুধবার ● ৯ জুন ২০২১
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
৫৯৯ বার পঠিত
বুধবার ● ৯ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

---

পাইকগাছা প্রতিনিধিঃ

পাইকগাছায় দ্বিতীয় বারের মত ঘুড়ি উৎসব ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে বুধবার বিকালে পাইকগাছার গদাইপুর মাঠে ঘুড়ি উৎসব ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ঘুড়ি উৎসবে অংশ গ্রহন করেন গদাইপুর ইউনিয়ানের বিভিন্ন গ্রামের ঘুড়ি গ্রতিযোগী  অয়ন ঘোষ,সমির সরকার,অংঙ্কন ঘোষ,আপন দাশ,রাজ বল্লব,সোহাগ সরকার,পরশ দাশ,মোজাহিদ ইসলাম,মোহাম্মদ আলী,আজিক ইসলাম,সোহান সরকার,হেরামন সরকার,খালিদ বিন জাকির,নিলয় সরকার প্রমুখ। ঘুড়ি উৎসবে তাঁরাঘুড়ি, সাপঘুড়ি, লণ্ঠনঘুড়ি, দোর, বেতঘুড়িসহ নানা ধরনের ও রং বেরং এর ঘুড়ি দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, বনবিবির সদস্য কবি সুশান্ত বিশ্বাস, বিষ্ণু বিশ্বাস ও অভিজিত রায়।

ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। সুতা টেনে আকাশে ঘুড়ি ওড়ানো হয়। এটি বিনোদন মুলক খেলা। বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগীতা করা হয়। পাতলা কাগজ, পলিথিন ও কাপড়ের সাথে চিকন শলকা লাগিয়ে ঘুড়ি তৈরি করা হয়। বিভিন্ন ধরন, নানা উপাদানে ও নকশায় ঘুড়ি তৈরি হয়। প্রায় ২৮ শত বছর পুর্বে চিন দেশে প্রথম ঘুড়ির উৎপত্তি হয়। পরবর্তিকালে এটি বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ঘুড়ির সুতা কাটাকাটি একটি মজার খেলা। আধুনিককালে ঘুড়িগুলোয় সিনথেটিক জাতিয় পদার্থের প্রচলন বেড়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের ঘুড়ি বিশ্বের নানা দেশে ওড়ানোর প্রচলন রয়েছে। দেশে বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতা ও উৎসব হয়।





খেলা এর আরও খবর

মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন
মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু
মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ ( বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ ( বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন
পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা
মাগুরায় ইয়াং টাইগার্স  অনুর্ধ্ব -১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ইয়াং টাইগার্স অনুর্ধ্ব -১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)