বুধবার ● ৯ জুন ২০২১
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছায় দ্বিতীয় বারের মত ঘুড়ি উৎসব ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে বুধবার বিকালে পাইকগাছার গদাইপুর মাঠে ঘুড়ি উৎসব ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ঘুড়ি উৎসবে অংশ গ্রহন করেন গদাইপুর ইউনিয়ানের বিভিন্ন গ্রামের ঘুড়ি গ্রতিযোগী অয়ন ঘোষ,সমির সরকার,অংঙ্কন ঘোষ,আপন দাশ,রাজ বল্লব,সোহাগ সরকার,পরশ দাশ,মোজাহিদ ইসলাম,মোহাম্মদ আলী,আজিক ইসলাম,সোহান সরকার,হেরামন সরকার,খালিদ বিন জাকির,নিলয় সরকার প্রমুখ। ঘুড়ি উৎসবে তাঁরাঘুড়ি, সাপঘুড়ি, লণ্ঠনঘুড়ি, দোর, বেতঘুড়িসহ নানা ধরনের ও রং বেরং এর ঘুড়ি দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, বনবিবির সদস্য কবি সুশান্ত বিশ্বাস, বিষ্ণু বিশ্বাস ও অভিজিত রায়।
ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। সুতা টেনে আকাশে ঘুড়ি ওড়ানো হয়। এটি বিনোদন মুলক খেলা। বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগীতা করা হয়। পাতলা কাগজ, পলিথিন ও কাপড়ের সাথে চিকন শলকা লাগিয়ে ঘুড়ি তৈরি করা হয়। বিভিন্ন ধরন, নানা উপাদানে ও নকশায় ঘুড়ি তৈরি হয়। প্রায় ২৮ শত বছর পুর্বে চিন দেশে প্রথম ঘুড়ির উৎপত্তি হয়। পরবর্তিকালে এটি বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ঘুড়ির সুতা কাটাকাটি একটি মজার খেলা। আধুনিককালে ঘুড়িগুলোয় সিনথেটিক জাতিয় পদার্থের প্রচলন বেড়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের ঘুড়ি বিশ্বের নানা দেশে ওড়ানোর প্রচলন রয়েছে। দেশে বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতা ও উৎসব হয়।






নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 