রবিবার ● ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলা » পর্দা নামল টোকিও অলিম্পিকের
পর্দা নামল টোকিও অলিম্পিকের
এস ডব্লিউ নিউজ:
পর্দা নামল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের। আজ টোকিও অলিম্পিক স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল ১৬ দিনের ক্রীড়াযজ্ঞ। মহামারী করোনাভাইরাসের কারণে এবারের আসর এক বছর দেরীতে শুরু হয়। আগামী আসর ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অনুষ্ঠিত হবে ২০২৪ সালে (২৬ জুলাই-১১ই আগস্ট)।
এদিকে টোকিও অলিম্পিক ২০২০ আসরে শ্রেষ্ঠত্ব বুঝে পেয়েছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ পদক জয়ী মার্কিনরা জিতেছে সর্বোচ্চ সোনার মেডেলও। ৩৯ সোনা, ৪১ রুপা ও ৩৩ ব্রোঞ্জ জিতে সর্বোচ্চ ১১৩টি পদক জিতেছে তারা।
আসরে সেরা পদক জয়ী তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন। ৩৮ সোনা, ৩২ রুপা ও ১৮ ব্রোঞ্জ জিতেছে চাইনিজ অ্যাথলেটরা। সেরা স্বর্ণ পদক জয়ী তালিকায় আয়োজক দেশ জাপান তিনে থাকলেও মোট পদক জয়ী তালিকায় আছে পঞ্চম স্থানে (৫৮টি)। আসরে সেরা তিনে ৭১টি পদক নিয়ে আছেন রাশিয়ানরা। সেরা পাঁচে ৬৫ পদক নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে গ্রেট ব্রিটেন।
এখন পর্যন্ত পদক তালিকায় নাম উঠেছে ৯৩ টি দেশের। এর মধ্যে অন্তত একটি সোনার পদক জেতা দেশের সংখ্যা ৬৫টি। জ্যাভলিন থেকে পাওয়া সোনায় প্রথমবারের মতো ভারত ঢুকে পড়েছে এই তালিকায়। ১৬টি দেশ এখন পর্যন্ত রুপার পদকেই তৃপ্তি খুঁজছে। ১২টি দেশ পেয়েছে ব্রোঞ্জের স্বাদ।
একবছর পিছিয়ে জাপানের রাজধানী টোকিওতে বসেছিল ১১ হাজারেরও বেশি অ্যাথলেটের ক্রীড়াযজ্ঞ। তাদের সাথে ছিল আরো কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারি। আয়োজক, সম্প্রচারক, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে অন্তত ২৫ থেকে ৩০ হাজার মানুষের মহাযজ্ঞ। করোনা মহামারীর মাঝেও সবধরনের বাধা-বিপত্তি দূরে ঠেলে ২৩ জুলাই জ্বালানো হয় টোকিও গেমসের মশাল। ১৬ দিন ধরে জ্বলার পর অবশেষে নিভিয়ে দেয়া হলো। তিন বছর পর সেই মশালটিই জ্বলে উঠবে আবার প্যারিসে (ফ্রান্স)।






নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন 