শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সমাজ সেবক জয়নাল উদ্দিন
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সমাজ সেবক জয়নাল উদ্দিন
৫৭৩ বার পঠিত
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সমাজ সেবক জয়নাল উদ্দিন

---

এম.আব্দুল করিম, কেশবপুর থেকে :

যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামের সমভ্রান্ত আওয়ামীলীগ পরিবারের সন্তান বিশিষ্ট সমাজ সেবক জয়নাল উদ্দিন, যার অন্তরে বাহিরে এক জন আ.লীগের নিবেদিত প্রাণ কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের একজন পরিক্ষীত সৈনিক তিনি। আওয়ামীলীগ পরিবারের যার জন্ম ,আওয়ামীলীগ পরিবারের যার বেড়ে উঠা। ভেতরে বাহিরে পরিপুর্ণ আওয়ামীলীগ কর্মী। বঙ্গবন্ধু যার এক মাত্র আদর্শ। তিনি শেখ হাসিনার রাজপথের সাথী একজন পরিক্ষীত সৈনিক। যার চেতনায় আওয়ামীলীগ,যার স্বপ্নে আওয়ামীলীগ। তিনি আর কেউ নয়, তিনি ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক হিসাবে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহন যোগ্যতা। যার ফলে তিনি দু’দু বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯২ সালে তিনি বিপুল ভোটের ব্যবধানে অবিভাক্ত বৃহত্তর ১নং ত্রিমোহিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১নং সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে ইউপি নির্বাচনে দ্বিতীয় দফায় ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়ে অদ্যবধি চলমান দ্বায়িত্ব পালন করছেন। জয়নাল উদ্দিন ১৯৬৬ সালে সমভ্রান্ত আওয়ামীলীগ পরিবারের জন্ম গ্রহন করেন। ছাত্র জীবনে তিনি ১৯৭৭ সালে প্রথম তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৭৭ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি অবিভাক্ত বৃহত্তর ১নং ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকালীন সময়ে ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি আ.লীগের পক্ষে পোস্টার ও লিফলেট বিতরণ করেন। ১৯৮১ সালে যখন শেখ হাসিনা বিদেশ থেকে ঢাকা জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে আসেন জয়নাল উদ্দিন আ.লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে সেখানে উপস্থিত ছিলেন। এর পর ১৯৮৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই পদে দায়িত্ব পালন কালে ১৯৯১ সালের সংসদ নির্বাচনে তিনি আমীলীগের কর্মী হিসাবে নির্বাচনী দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সাল থেকে বর্তমান তিনি ইউনিয়ন আওয়ামীলীগের চলমান সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। চলমান দায়িত্ব পালন কালে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও  ২০২০ সালের জাতীয় সংসদের উপ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের পক্ষে আ.লীগের কর্মী হিসাবে দায়িত্ব পালন করেন। আওয়ামীলীগ রাজনীতিতে একজন সৎ নিষ্ঠাবান ও দক্ষ ব্যাক্তি হিসাবে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন। এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নে বলিষ্ট ভুমিকা রেখে চলেছে।





রাজনীতি এর আরও খবর

শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আর্কাইভ