রবিবার ● ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চেতনাশকে অজ্ঞান করে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক
পাইকগাছায় চেতনাশকে অজ্ঞান করে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় চেতনা নাশক স্প্রে দিয়ে একের পর এক বিভিন্ন পরিবারকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুটপাটের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় এলাকাবাসী আতংকিত হয়ে পড়ছে।
গত শনি
বার রাতে উপজেলার গদাইপুর গ্রামের নারান চন্দ্র ঘোষের বাড়ীতে দুষ্কৃতিকারীরা চেতনা নাশক স্প্রে করায় বাড়ীর দুই মহিলা অজ্ঞান হয়ে গেলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় বাড়ীতে কোন পুরুষ মানুষ ছিল না। নারান ঘোষের মা এক ঘরে ও স্ত্রী অন্য এক ঘরে ঘুমিয়ে ছিল। দুষ্কৃতিকারীরা দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরে জিনিসপত্র তছনছ করে প্রায় আড়াই ভরি সোনা ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধরনা করছে ভুক্তভোগি নারান ঘোষ। তার স্ত্রী পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছে।
উপজেলায় একের পর এক চেতনা নাশক দিয়ে চুরি ও ডাকাতির ঘটনা রেড়েই চলেছে। গোপালপুর গ্রামের বোয়ালিয়া রোডের পাশে সন্তোষ বিশ্বাসের বাড়ী, গোপালপুর গ্রামে প্রধান সড়কের পাশে পিচের মাথা নামক স্থানে হামিদ গাজীর বাড়ী, পৌরসভায় এক সার্জেন্টের বাড়ী, লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া গ্রানের অজিত গাইনের বাড়ী ও গজালিয়া কালুয়া গ্রামের মৃত বনমালী সানার মেয়ে রুপসী ঢালীর বাড়িতে চেতনা নাশক স্প্রে করে টাকা ও স্বর্ণালঙ্কার লুপাট করে নিয়ে যায়। এনিয়ে এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যে শান্তনু নামে একজনকে আটক করেছে এবং সে আদালতে সত্যতা স্বীকার করে জবানবন্ধী দিয়েছে। এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছে। চক্রটিকে ধরার জন্য আমরা তৎপরতা অব্যহত রেখেছি।






মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক 