শুক্রবার ● ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মটর গ্যারেজে আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি
পাইকগাছায় মটর গ্যারেজে আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি
পাইকগাছা
প্রতিনিধি :পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে মটরসাইকেল গ্যারেজে আগুন লেগে ৪টি মটর সাইকেল ও আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়েছ । শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে পৌর সদরের হরিতলা মন্দিরের সামনে জাকারিয়া মটরস্ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গ্যারেজ মালিক জাকারিয়া জানান। ঘটনাস্থলে পুলিশ ও ব্যবসায়ী নেতারা পরিদর্শন করেছে। জাকারিয়া জানিয়েছেন, ৪টি মটর সাইকেল যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ও ২ লাখ টাকার সরঞ্জাম পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে দোকান থেকে বাড়ি যাই। এ সময় দোকানে কেউ না থাকায় আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, আগুনের ঘটনাটি বিদ্যুতের শর্ট সার্কিটে ঘটতে পারে।






মাগুরায় নজির মন্ডল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার
রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা
গড়ইখালী ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় পরিষদের জরুরি সভা
পাইকগাছায় নির্বাচনে দায়িত্ব অবহেলা করায় তিন আনসার সদস্য ক্লোজ
কেশবপুরে জমি-জমা সংক্রান্ত বিবাদে এক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর 