শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

SW News24
শনিবার ● ২৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পানি নিষ্কাশন খাল খনন চলছে
প্রথম পাতা » কৃষি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পানি নিষ্কাশন খাল খনন চলছে
৪৯৮ বার পঠিত
শনিবার ● ২৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পানি নিষ্কাশন খাল খনন চলছে

পাইকগাছা--- প্রতিনিধিঃ বৃহত্তর খুলনা-যশোর ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পানি নিষ্কাশন খাল ও নালা খননের কাজ চলছে। দীর্ঘদিন খালটি খনন না করায় ভরাট হয়ে পড়ায় পানি নিষ্কাশনে ব্যহত হচ্ছিল। অতি বৃষ্টিতে গ্রামের পানি খামারে পড়ে প্লাবিত হতো। এতে খামারের ফসল উৎপাদনে মারাত্মক ভাবে ব্যহত হচ্ছিল। খামারের খাল দিয়ে গদাইপুর ইউনিয়নের গোপালপুর, পুরাইকাটী, বৃত্তিগোপালপুর, হিতামপুর, মেলেকপুরাইকাটীসহ ৫/৬টি গ্রামের বৃষ্টির সময়ের পানি নিষ্কাশন হওয়ার একমাত্র ব্যবস্থা। খামারের খাল খনন হওয়ায় এলাকার পানি নিষ্কাশনের দ্রুত সমাধান যেমন হবে তেমনি খামারের উৎপাদনে আর কোন প্রভাব পড়বে না বলে খামার কর্তৃপক্ষ জানিয়েনে । বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পানি নিষ্কাশন খালটি পলিপড়ে ভরাট হয়ে যাওয়ায় ফসল উৎপাদনে ব্যহত হচ্ছিল। তাছাড়াও অতি বৃষ্টির সময় গ্রামের পানি খামারে প্রবেশ করায় প্লাবিত হয়ে খামারের ফসল নষ্ট হচ্ছিল। খামারের পরিচালক কৃষিবিদ মোঃ হারুনের ঐকান্তিক প্রচেষ্টায় খামারের খালটির খনন কাজ বাস্তবায়িত হচ্ছে। যা শুধু বীজ উৎপাদন খামার না এলাকার পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা হবে।

জানা গেছে, ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারে ২০ হাজার ঘনমিটার খাল ও নালা খননের জন্য ১৬ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। যা  বৃহত্তর খুলনা-যশোর ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের অধিনে খাল খনন বাস্তবায়িত হচ্ছে। খাল ৩০ ফুট চাওড়া ও ১০ ফুট গভির করে খনন করা হচ্ছে। খালের দুই পাশের বাঁধের মাঝে মাঝে আউটলেট পাইপ বসানো হবে পানি নিষ্কাশনের জন্য। খামারের খাল খননের সার্বিক তদারকি করছেন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন। তিনি জানান, খামারে যোগদানের পরে তিনি খাল খননের বিষয়টি নিয়ে খামারের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করেন। পরবর্তীতে খামারের উদ্ধর্তন কর্মকর্তা খামারটি পরিদর্শন করে খাল খননের ব্যবস্থা করেছেন।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)