মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় উপজেলা চেয়ারম্যানের বাড়িতে চুরি
পাইকগাছায় উপজেলা চেয়ারম্যানের বাড়িতে চুরি
পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টুর শিববাড়ি ব্রিজ সড়ক সংলগ্ন বাড়িতে বারান্দার লোহার গেট ও ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় দশ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে ও ঘরের আসবাবপত্র তছনছ করে রেখে যায়। ঘটনাটি গত ৩০ অক্টোবর দিনগত রাতে। এ ব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানাযায়, গত ৩০অক্টোবর জরুরি কাজে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু স্ব-পরিবারে খুলনার নিজ বাসায় অবস্হান করছিলেন।পরদিন সকালে বাড়ীর কেয়ারটেকার জানান রাতের কোন এক সময় বাড়িতে চুরি হয়েছে। সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান স্ব-পরিবারে বাড়ীতে এসে দেখেন বারান্দার লোহার গেট ও ঘরের দরজা ভেঙে চোর ঘরে প্রবেশ করে ষ্টিলের আলমারী ও লকার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দশ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, চুরির সংবাদ শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু 