শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় উপজেলা চেয়ারম্যানের বাড়িতে চুরি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় উপজেলা চেয়ারম্যানের বাড়িতে চুরি
৩৯৯ বার পঠিত
মঙ্গলবার ● ১ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় উপজেলা চেয়ারম্যানের বাড়িতে চুরি

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টুর শিববাড়ি ব্রিজ সড়ক সংলগ্ন বাড়িতে বারান্দার লোহার গেট ও ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় দশ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে ও ঘরের আসবাবপত্র তছনছ করে রেখে যায়। ঘটনাটি গত ৩০ অক্টোবর দিনগত রাতে। এ ব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানাযায়, গত ৩০অক্টোবর জরুরি কাজে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু স্ব-পরিবারে খুলনার নিজ বাসায় অবস্হান করছিলেন।পরদিন সকালে বাড়ীর কেয়ারটেকার জানান রাতের কোন এক সময় বাড়িতে চুরি হয়েছে। সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান স্ব-পরিবারে বাড়ীতে এসে দেখেন বারান্দার লোহার গেট ও ঘরের দরজা ভেঙে চোর ঘরে প্রবেশ করে ষ্টিলের আলমারী ও লকার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দশ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।--- পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, চুরির সংবাদ শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্কাইভ