সোমবার ● ৫ জুন ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে সমন্বিত উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত
শ্যামনগরে সমন্বিত উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত
পরিতোষ কুমার বৈদ্য; শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ;
“প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে“ প্রতিপাদ্যকে লক্ষ্য করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
৫ জুন সোমবার বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবির স্টেপ এন্ড বিল্ড-ইন প্রজেক্ট, লিডার্স, কারিতাস, সুশীলন এবং সিএনআরএস এর সমন্বিত উদ্যোগে, আকাশলীনা ইকোপার্কের সামনে সচেতনতামূলক আলোচনা সভা এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শ্যামনগর উজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইদুজ্জামান সাঈদ, সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ট্যুরিস্ট পুলিশের ওসি শেখ হেলাল উদ্দিন, সিসিডিবির প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাসের প্রোগ্রাম অফিসার ডঃ সুমন কুমার মালাকার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক সামগ্রী বর্জনের স্বপক্ষে জোরালো বক্তব্য রাখেন, যুক্তি স্থাপন করেন এবং সচেতন হওয়ার জন্য আহবান করেন। প্রোগ্রাম শেষে সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে ট্রলারের মাঝিদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয় এবং পরিবেশের উপর চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।






পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন 