শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৫ জুন ২০২৩
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে
৪২৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে

 পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে।  বিগত বছর পাটের দাম ভাল পাওয়ায় কৃষকদের পাট চাষে আগ্রহ বেড়েছে। গত বছর পাটের দাম ভাল পাওয়ায় এ বছর পাইকগাছা উপজেলায় পাটের আবাদও বেড়েছে। পাটের বীজ বপনের সময় বৃষ্টি  হওয়ায় পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে। চলতি মৌসুমে উপজেলায়  ৩৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

উপজেলা কৃষি  অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৩৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছর ছিল ৩৭৫ হেক্টর।  লবনাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী, পৌরসভার জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের  রফিকুল ইসলাম  জানান, পাট চাষের শুরুতে বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে। কৃষক সবুর জানান, পাট আবাদ করার পরে পাট জাগ দেওয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। কারণ দিন দিন ডোবা ও জলাশয়গুলি ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেওয়া জায়গা পাওয়া যায় না। একই স্থানে একাধিকবার পাট জাগ দিতে হয়। এতে সময়মত পাট জাগ দিতে না পারায় পাটের আশ ভাল পাওয়া যায় না। ফলে আর্থিকভাবে ক্ষতির শিকার হতে হয়।আবহাওয়া ভালো থাকলে পাটের আশ ভালো হবে বলে আশা করছেন পাট চাষিরা।


  উপজেলার সকল কৃষককে সরকারিভাবে পাটের বীজ প্রদান করা হয়েছে।যার মধ্যে বীজ, রাসায়নিক সার ও কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ক্ষেত বিশেষ পাট প্রায় ৪ থেকে ৬ ফুট পর্যন্ত বড় হয়েছে।। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম জানান,  পাট বীজ বপনের সময় বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে। পাট চাষিদের কৃষি অফিস থেকে তদারকি ও পরামর্শ দেওয়া হচ্ছে। পাটকাঠি ও পাটের আশ থেকে কৃষকরা আশানারুপ মূল্য পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।---





কৃষি এর আরও খবর

মাগুরায় প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে পাকিস্তানি কেনু জাতের কমলা মাগুরায় প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে পাকিস্তানি কেনু জাতের কমলা
শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ
মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী
শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক
ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’ শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)